গোপনীয়তা নীতি
Last updated: 21 Nov 2026
আমরা কী তথ্য রাখি
- আপনার নাম ও ফোন নম্বর (লগইন ও যোগাযোগের জন্য)।
- ফর্মে দেওয়া তথ্য (দেশ, পেশা, লক্ষ্য, পছন্দের সময়)।
- কোর্সের কাজ: স্পিকিং ভিডিও, ভিডিওর লেখা রূপ (transcript), ফিডব্যাক, প্রগ্রেস।
- কমিউনিটির পোস্ট, ছবি ও মন্তব্য।
- AI কোচের সাথে কথোপকথনের লেখা ও সময়।
- কথা বলার কলের সময়কাল (কলের অডিও আমরা রেকর্ড করি না)।
কেন রাখি
কোর্স চালানো, আপনাকে ফিডব্যাক দেওয়া, নিরাপত্তা ও অপব্যবহার ঠেকানো, এবং আপনি অনুমতি দিলে নতুন কোর্স সম্পর্কে যোগাযোগ করার জন্য।
কারা দেখতে পায়
আপনার ফোন নম্বর অন্য ব্যবহারকারীরা দেখতে পায় না। আপনার ভিডিও শুধু আপনার শিক্ষক ও ইংলিশ কমান্ডোর অনুমোদিত সদস্যরা দেখেন। কমিউনিটির পোস্ট সব সদস্য দেখতে পায়।
কতদিন রাখি
স্পিকিং ভিডিও ৬০ দিন পর মুছে ফেলা হয় (শিক্ষক বিশেষ কোনোটা রাখতে পারেন)। ফিডব্যাক ও প্রগ্রেস থাকে।
আপনার অধিকার
আপনার তথ্য দেখতে, ঠিক করতে বা মুছে ফেলতে চাইলে info@englishcommandobd.com বা WhatsApp-এ জানান।
তৃতীয় পক্ষ
SMS কোড পাঠাতে MRAM, পুশ নোটিফিকেশনে Google Firebase, কথা লেখা ও ফিডব্যাকে Groq ব্যবহার হয়। তারা শুধু প্রয়োজনীয় লেখা বা অডিও পায়।
English: We store your name and phone number, course work (speaking videos, transcripts, feedback, progress), community posts and AI-coach conversations. Your phone number is never shown to other users. Videos are deleted after 60 days (unless a teacher keeps one). Call audio is not recorded. To access or delete your data, email info@englishcommandobd.com. Providers used: MRAM (SMS), Google Firebase (notifications), Groq (transcription and feedback).